অদৃশ্য রহমত !

অদৃশ্য রহমত !

By Alamgir kabir

অদৃশ্য রহমত !

একবার সমুদ্রের মাঝপথে একটি জাহাজ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। উত্তাল ঢেউ আর বাতাসের তাণ্ডবে জাহাজটি লন্ডভন্ড হয়ে যায়। সেই ভয়াবহ দুর্যোগে জাহাজের প্রায় সব যাত্রী প্রাণ হারান, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান এক যাত্রী। ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে তিনি একটি নির্জন দ্বীপে এসে পৌঁছান।

জ্ঞান ফেরার পর লোকটি যখন বুঝতে পারলেন তিনি বেঁচে আছেন, প্রথমেই পরম করুণাময় আল্লাহর দরবারে সিজদা দিলেন এবং শুকরিয়া আদায় করলেন ।

নির্জন সেই দ্বীপে লোকটির দিন কাটতে শুরু করল একাকী। তিনি প্রতিদিন দ্বীপের তীরে এসে বসে থাকতেন এই আশায়—যদি কোনো জাহাজ দিগন্তে দেখা যায়! কিন্তু দিনের শেষে হতাশ হয়ে তাকে ফিরতে হতো।

বেঁচে থাকার তাগিদে তিনি নিজের জন্য একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করলেন। সমুদ্রের মাছ আর বনের ফলমূল খেয়ে তার দিন কাটতে লাগল। একাকীত্বের মাঝেও তিনি স্রষ্টাকে ভুলে যাননি।

একদিন খাবারের সন্ধানে তিনি বনের গভীরে গিয়েছিলেন। ফিরে এসে যা দেখলেন, তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রান্নার চুলা থেকে আগুন লেগে তার তিল তিল করে গড়ে তোলা ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে! কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো আকাশ।

লোকটি কান্নায় ভেঙে পড়লেন এবং আকাশের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, “হায় আল্লাহ! শেষ পর্যন্ত আমার ভাগ্যে এটাও ছিল? এই সম্বলটুকুও তুমি কেড়ে নিলে?” প্রচণ্ড হতাশায় তিনি সেই রাতে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়লেন।

পরদিন সকালে একটি জাহাজের হর্নের শব্দে তার ঘুম ভাঙল। তিনি অবাক হয়ে দেখলেন, একটি বিশাল জাহাজ দ্বীপের দিকে এগিয়ে আসছে তাকে উদ্ধার করার জন্য! লোকটির আনন্দের সীমা রইল না। জাহাজের ক্যাপ্টেন যখন তাকে উদ্ধার করলেন, তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন:

“আপনারা কীভাবে জানলেন যে আমি এখানে আটকা পড়ে আছি?”

ক্যাপ্টেন হেসে উত্তর দিলেন, “আমরা অনেক দূর থেকে ধোঁয়ার সংকেত দেখতে পেয়েছিলাম। সেই সংকেত অনুসরণ করেই আমরা নিশ্চিত হয়েছিলাম যে এখানে কেউ বিপদে পড়েছে।”

সেই মুহূর্তে লোকটি উপলব্ধি করলেন, গতকাল তার ঘরটি পুড়ে যাওয়া কোনো অভিশাপ ছিল না, বরং সেটিই ছিল তার জীবন বাঁচানোর একমাত্র মাধ্যম। আমরা অনেক সময় বিপদ- আপদে ভেঙে পড়ি, কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কী পরিকল্পনা করে রেখেছেন।

মহান আল্লাহ তায়ালা বলেন - لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ

অর্থ : "তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।"

সূরা আয-যুমার; আয়াত: ৫৩ (৩৯:৫৩)

তিনি আরো বলেন

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ

“আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনহানি এবং ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”

সূরা আল-বাকারা (২:১৫৫)

বিপদ- আপদে হতাশ না হয়ে সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ যা কিছু করেন, তার সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। আমাদের উচিত সকল পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ

Alamgir
Written by Alamgir kabir

A software developer experienced in C#, ASP.NET Core, SQL Server, and Azure, with knowledge of Angular and React. He enjoys learning new technologies and sharing practical knowledge through teaching and blogging.

Comments

Loading comments...